• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অভিবাসী আটক

এস এ সৌরভ মালয়েশিয়া প্রতিনিধি 
২৪ জুলাই ২০২৫, ১৭:০৭
অ+
অ-
মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশিসহ ২২৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) জোহরের পাসির গুদাং এলাকার তানজুং ল্যাংসা নামক একটি নির্মাণসাইটে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানান জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।

তিনি জানান, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়—সাইটটিতে বৈধ কাগজপত্র ছাড়া বিপুল সংখ্যক বিদেশি কাজ করছেন। এরপরই ওই এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

তিউনিসিয়া থেকে দে‌শে ফিরেছেন ১৯ বাংলাদেশি
যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মালদ্বীপ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া
প্যারিসে ‘তথ্য অধিকার ও প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন

অভিযানে মোট ৬৬৪ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্য থেকে যাদের বৈধ পারমিট বা পাস নেই, এমন ২২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। তারা চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক। এছাড়া আটক করা হয়েছে প্রকল্পস্থলের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাকেও।

ইমিগ্রেশন পরিচালক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় তদন্ত চলছে। তাদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এসব ধারায় অবৈধ প্রবেশ, অনুমতির মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থান এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াআটকবাংলাদেশপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড