• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন জাকির নায়েক

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৫:৩০
অ+
অ-
পিস টিভি বাংলার সম্প্রচার নিয়ে যা বললেন জাকির নায়েক

বাংলাদেশে আবারো পিস টিভি বাংলার সম্প্রচার চালু হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডা. জাকির নায়েকের ইউটিউবে দেওয়া এক প্রশ্নের জবাবের পর এই সম্ভবনা দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

গত সোমবার (১৯ আগস্ট) প্রশ্নোত্তর পর্বে এক দর্শক ডা. জাকির নায়েককে প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’ 

জবাবে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।
 
তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।

তার ফেসবুক পেইজের ৬ মিলিয়নের বেশি ফলোয়ার বাংলাদেশি জানিয়েছে তিনি বলেন, আমি বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত। এ সময় তিনি বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাকির নায়েক কে? যে কারণে এতো জনপ্রিয়
আল্লাহর পথে আহ্বান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব : জাকির নায়েক
শিগগির দেশে ফিরছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

 ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়।
 
হোলি আর্টিসানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
 
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়েকের ভক্ত অনুরাগী। তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয়।

বিজ্ঞাপন

মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ড. জাকির নায়েক। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়।  ডা. জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হলো বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। 

২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দশকে বন্ধ আল-আকসারাস্তায় নামাজ পড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজের কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ জাকির নায়েক

বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজের কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ জাকির নায়েক