• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজের কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ জাকির নায়েক

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৬:০৪
অ+
অ-
বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজের কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ জাকির নায়েক

বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনেছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. জাকির নায়েক। সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ড. জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, বাংলাদেশের কারী হাফেজ আবু রায়হান কোরআন তিলাওয়াত করছেন ড. জাকির নায়েকের জন্য।

ভিডিওতে দেখা গেছে, ড. জাকির নায়েকের সামনে শ্রদ্ধা ও সম্মান জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন হাফেজ আবু রায়হান। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। 

হাফেজ আবু রায়হান সুললিত কণ্ঠে সুরা কাউসার তিলাওয়াত শুরু করেন। জাকির নায়েক তন্ময় চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তিলাওয়াত শুনছিলেন। তিলাওয়াত শেষে জাকির নায়েকের সঙ্গে মুসাফাহা করেন হাফেজ আবু রায়হান এবং বলেন, এটি আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প দিলেন জাকির নায়েক (ভিডিও)
জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার দাবিতে স্মারকলিপি

ড. জাকির নায়েকের ফেসবুক পেজে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে হাফেজ আবু রায়হানের ভেরিফায়েড ফেসবুক পেজ এই ভিডিওটি প্রকাশ করা হয় ৪ মার্চ। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ড. জাকির নায়েক স্যার তিলাওয়াত শুনে দোয়া করলেন আলহামদুলিল্লাহ’।

একইদিনে ড. জাকির নায়েকের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাফেজ আবু রায়হান লিখেছিলেন, ‘লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ড. জাকির নায়েক স্যারের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ’।

বিজ্ঞাপন

নিজের পোস্টে জাকির নায়েকের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেন তিনি। তিনি লিখেন, ‘স্যারকে এত কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না এত স্পেশাল মানুষটির জীবন যাপনের ধরন কতটা সাধারণ।’

পোস্টে তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ স্যারকে মৃত্যু পর্যন্ত ইসলামের একজন প্রকৃত সেবক হিসেবে কবুল করে নিন। আমিন’।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কোরআন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল

কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল

শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে

শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে

১১০ দিনে কোরআনের হাফেজ ১২ বছরের দ্বীন ইসলাম

১১০ দিনে কোরআনের হাফেজ ১২ বছরের দ্বীন ইসলাম

তারাবিতে মুখর হয়ে উঠে ১২০ বছরের বাবা জি মসজিদ

তারাবিতে মুখর হয়ে উঠে ১২০ বছরের বাবা জি মসজিদ