• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা, প্রশ্নবানে শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
অ+
অ-
বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা, প্রশ্নবানে শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ (বুধবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বিজ্ঞাপন

নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা।

আজকের সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সব প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।'

বিজ্ঞাপন

সবশেষ বিপিএলে টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন, 'রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।'

রানার প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন