• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
তিন রাউন্ডের ড্র অনুষ্ঠিত

ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি, বার্সা-লিভারপুলের প্রতিপক্ষ কে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
অ+
অ-
ইউসিএলের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি, বার্সা-লিভারপুলের প্রতিপক্ষ কে

চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের খেলা আয়োজন করছে উয়েফা। যে ফরম্যাটটি যাত্রাকালেই জমজমাট রোমাঞ্চ দেখিয়ে যাচ্ছে। প্লে-অফ থেকে বিদায় নিয়ে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো সাবেক চ্যাম্পিয়নরা। এখনও টিকে থাকা ১৬টি দল এবার শেষ ষোলোর লড়াইয়ে নামবে। সে লক্ষ্যে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে ইউসিএলের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ড্র।

বিজ্ঞাপন

ইউসিএলের এই ড্র হয়েছে সুইজারল্যান্ডের নিওন শহরে। যেখানে শেষ ষোলোর ড্র–তে উপহার হিসেবে এসেছে দুটি ডার্বি ম্যাচের খবর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। কাকতালীয়ভাবে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ–বায়ার লেভারকুসেনও ডার্বি ম্যাচ খেলবে ইউসিএলের রাউন্ড অব সিক্সটিনে।

ইউসিএলের নতুন ফরম্যাটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছিল লিভারপুল ও বার্সেলোনা। যেখানে বার্সা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও, লিভারপুলকে দিতে হবে কঠিন পরীক্ষা। যদিও শেষ ষোলোয় ওঠা প্রতিটি দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা-বেনফিকা এবং লিভারপুল-পিএসজি।

dhakapost

এ ছাড়া শেষ ষোলোয় মুখোমুখি হবে আর্সেনাল-পিএসভি, বরুসিয়া ডর্টমুন্ড-লিলে, ইন্টার মিলান-ফেইনুর্দ, অ্যাস্টন ভিলা-ব্রুগ। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে দলগুলো পরস্পরের মুখোমুখি হবে ৪ ও ৫ মার্চ। এরপর ১১–১২ মার্চ দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেরও সূচি নির্ধারণ করেছে উয়েফা। কোয়ার্টার এবং সেমিফাইনালে কারা কোন দলের মুখোমুখি হবে ঠিক হয়ে গেছে সেটিও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নাব্যুতে এমবাপের রাত, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানসিটির বিদায়
চ্যাম্পিয়ন্স লিগে ডাচ রূপকথা, মিলানকে থামিয়ে ফেইনুর্দের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট চূড়ান্ত, যেভাবে খেলা হবে

আগামী ৮-৯ মার্চ ও ১৫-১৬ এপ্রিল যথাক্রমে কোয়ার্টারের দুই লেগ, ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে সেমিফাইনালের দুটি লেগ এবং ৩১ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে ইউসিএল ২০২৪-২৫ এর ফাইনাল।

কোয়ার্টার ফাইনালের ড্র

পিএসজি/লিভারপুল বনাম  ব্রুগ/অ্যাস্টন ভিলা

পিএসভি/আর্সেনাল বনাম  রিয়াল/অ্যাতলেটিকো

বেনফিকা/বার্সেলোনা বনাম  ডর্টমুন্ড/লিলে

বায়ার্ন/লেভারকুসেন বনাম  ফেইনুর্দ/ইন্টার

বিজ্ঞাপন

সেমিফাইনালের ড্র

প্রথম সেমিফাইনাল :

পিএসভি/আর্সেনাল/রিয়াল/অ্যাতলেটিকো বনাম  পিএসজি/লিভারপুল/ব্রুগ/অ্যাস্টন ভিলা

দ্বিতীয় সেমিফাইনাল : 

বেনফিকা/বার্সেলোনা/ডর্টমুন্ড/লিলে বনাম  বায়ার্ন/লেভারকুসেন/ফেইনুর্দ/ইন্টার

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদঅ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনালিভারপুলবায়ার্ন মিউনিখবরুসিয়া ডর্টমুন্ডপিএসজি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান