• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৫:২৬
অ+
অ-
এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

সহসাই মাঠে ফেরা হচ্ছে না কিলিয়ান এমবাপের। হাঁটুর পুরোনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচেও এমবাপেকে পাবে না রিয়াল।

বিজ্ঞাপন

তার দলে না থাকার সময় যেন বেড়েই চলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সিটির বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। 

আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো বলেন, ‘প্রতিদিন এমবাপের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক স্প্যানিশ ক্লাবটি।

বিজ্ঞাপন

এমবাপের চোট দুশ্চিন্তায় ফেলছে ফ্রান্সকেও। আর মাস তিনেক পরই শুরু হবে বিশ্বকাপ। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে যেতে পারেন—এমন আশঙ্কা করা হচ্ছে।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদকিলিয়ান এমবাপেউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

‘৩০ বছর বয়সেই অবসর নিতে পারে ভিনিসিয়ুস’

‘৩০ বছর বয়সেই অবসর নিতে পারে ভিনিসিয়ুস’