• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৫ এপ্রিল ২০২৫, ১৬:০৪
অ+
অ-
লিটন-তাসকিনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন সুজন

গেল বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি দলের অধিরায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর নতুন করে এখনো কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের নেতৃত্বের খুব বেশি অভিজ্ঞতা নেই। তবে খালেদ মাহমুদ সুজন ভরসা রাখছেন তাসকিনের সম্ভাবনায়।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে তাসকিন ইস্যুতে তিনি বলছিলেন, 'ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।'

'যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।'

বিজ্ঞাপন

নেতৃত্বের এই সম্ভাব্য তালিকায় লিটন দাসও আছেন। লিটনকে নিয়ে সুজন বলছিলেন, 'বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতাসকিন আহমেদলিটন দাসখালেদ মাহমুদ সুজন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম