• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৭:২৭
অ+
অ-
বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের।

আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়।

তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

বিজ্ঞাপন

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব‍্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান। 

চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান।

মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম