• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুই ইনিংসেই ব্যর্থ মুশফিক, অতীতের সুখস্মৃতি টানলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫, ১৯:২৮
অ+
অ-
দুই ইনিংসেই ব্যর্থ মুশফিক, অতীতের সুখস্মৃতি টানলেন মুমিনুল

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে রান করতে না পারার পর সমালোচনার মুখে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এখন জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টেও চিরচেনা মুশফিকের দেখা মিলছে না। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৮ রান। প্রথম ইনিংসে ৪ রান করার পর আজ দ্বিতীয় ইনিংসেও ৪ রান করে আউট হয়ে যান।

বিজ্ঞাপন

তবে অভিজ্ঞ তারকা মুশফিকের এমন পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন মুমিনুল হক। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমি তাকে নিয়ে কোনোভাবে চিন্তিত না। উনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, কীভাবে রান করতে হবে। আমার কাছে মনে হয় সবার যে জিনিসটা ভুলে যাওয়া উচিৎ না, উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন আর উনার রান কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটুকু কী করতে পারেন।’

একইসঙ্গে মুশফিকের ওপর কেন আস্থা রাখা জরুরি সেই যুক্তিও দেখিয়েছেন মুমিনুল, ‘আমার কাছে মনে হয় উনি এখন আরও ভালোভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন। যেহেতু বাকি দুইটা ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এখন একটা ফরম্যাটে মনোযোগ দেবেন। এজন্য মনে হয় আগের চেয়ে আরও ভালো খেলতে পারবেন। একটা ফরম্যাটে যখন খেলবেন তখন একটা লাইনে থাকবেন, পারফর্ম করাটাও সহজ হয়ে যাবে।’

আরও পড়ুন

জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ, জানালেন মুমিনুল
বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই
পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

বিজ্ঞাপন

মুশফিকের মতোই সিলেট টেস্টে ব্যর্থ ওপেনার মাহমুদুল হাসান জয়ও। তার প্রসঙ্গ উঠতেই মুমিনুল বললেন, ‘আমি তো আর ব্যাটিং কোচ না (হাসি)। কোচরা হয়তো বলতে পারবেন ওর সমস্যা কোথায়। এই ইনিংসে যতটুকু দেখেছি, আমি ননস্ট্রাইকে ছিলাম, আমার কাছে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। যে বলে আউট হয়েছে সেটি দুর্ভাগ্যজনক ছিল। যতক্ষণ ব্যাটিং করেছে ততক্ষণ ভালোই মনে হয়েছে। টেকনিকের বিষয়ে কোচরা ভালো বলতে পারবেন।’

Image

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। দিন শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র সংগ্রহ ৬০ এবং জাকের আলি অনিকের ২১ রান। এর আগে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুমিনুল হক।

৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে ৮২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুশফিকুর রহিমমুমিনুল হকবাংলাদেশ ক্রিকেটজিম্বাবুয়ে ক্রিকেটবাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুশফিকের নির্দেশনা মেনে রোজা রেখে খেলেছেন সাইফ

মুশফিকের নির্দেশনা মেনে রোজা রেখে খেলেছেন সাইফ

মধ্যপ্রাচ্যে সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

মধ্যপ্রাচ্যে সংঘাত কবলিত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

দেশে ফেরা নিয়ে স্বস্তির খবর দিলেন মুশফিক

দেশে ফেরা নিয়ে স্বস্তির খবর দিলেন মুশফিক

আগামীকাল দেশে ফিরছেন ইরান যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক

আগামীকাল দেশে ফিরছেন ইরান যুদ্ধে সৌদিতে আটকা পড়া মুশফিক