• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জিম্বাবুয়েকে যত রানের লিড দিতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫, ২০:৩৯
অ+
অ-
জিম্বাবুয়েকে যত রানের লিড দিতে চায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। অপরাজিত মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। অবশিষ্ট উইকেটের সুবাদেই বড় লিডের স্বপ্ন দেখছেন সেঞ্চুরিয়ান ওপেনার সাদমান ইসলাম। 

বিজ্ঞাপন

আজকের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘আমরা মোটামুটি যদি ৩০০ (রান করতে পারি), এখন তো মিরাজ, তাইজুল ভাই আছে। ওরা দুইজনই ভালো ব্যাট করে। ওদের থেকে যদি ভালো জুটি যদি হয়, তাহলে অবশ্যই আমাদের এটা খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনে উইকেট কেমন হয় (দেখা যাক), আমাদের বোলাররা ভালো বল করলে অবশ্যই (সিরিজে) ভালোভাবে কামব্যাক করব ইনশা-আল্লাহ।’

আরও পড়ুন

শেষ বিকেলে ব্যাটিং ধস, ৬৪ রানের লিড বাংলাদেশের
৮৬৪ দিন পর অবশেষে এমন সেঞ্চুরি পেল বাংলাদেশ

এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬৪ রানের। তৃতীয় দিন লিডটাকে আরও বাড়িয়ে নেওয়ার কথা জানালেন সাদমান, ‘মিরাজ-তাইজুল ভাই যদি ওরা ভালো একটা জুটি গড়ে দেয়, ১০০+ (লিড) হয় আমাদের জন্য ভালো হবে আরকি।’

বিজ্ঞাপন

শেষ বিকেলে বাংলাদেশের দ্রুত উইকেট হারানো নিয়েও আফসোস ঝরেছে বাঁ-হাতি এই ওপেনারের কণ্ঠে, ‘আমাদের খেলায় বেশ ভালোর দিকে ছিলাম। ৩ উইকেট একটু বেশি হয়ে গেছে। উইকেট না গেলে হয়তো ১০০+ রানের লিডে থাকতাম। কালকে ইনশা-আল্লাহ দেখা যাক কী হয়।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটজিম্বাবুয়ে ক্রিকেটবাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম