• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চারশো পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১২:৩২
অ+
অ-
চারশো পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই প্রথম সেশনের খেলা শেষ করলেন আম্পায়াররা। মধ্যাহ্ন বিরতির আগে স্বস্তিতে বাংলাদেশ দল। স্বাগতিকদের সংগ্রহ এরই মধ্যে চারশো পেরিয়ে গেছে। লিড দেড়শো ছাড়িয়েছে। 

বিজ্ঞাপন

৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ রান। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন। 

বন্দরনগরীর আকাশে মেঘের ঘনঘটা ছিল গত দুদিন ধরেই। তবে বৃষ্টি নামেনি। আজ চট্টগ্রাম শহরকে স্বস্তি দিতে শুরু হলো বৃষ্টি। তাতে অবশ্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্টের খেলায় এসেছে বাধা। তৃতীয় দিন সকালে মোটে ১৬ বল খেলার পরেই উঠে যেতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। দ্বিতীয় দফায় লাঞ্চ ব্রেকের আগে আবারও বৃষ্টির হানা। 

অবশ্য বৃষ্টির আনাগোণার মধ্যে স্বস্তিতেই আছে বাংলাদেশ দল। একটা সময় যেখানে চারশো পার হওয়া নিয়েই শঙ্কা জেগেছিল, মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিবের শতরানের অবিচ্ছিন্ন জুটিতে সেটিই এখন বাস্তব। 

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম উইকেটে ১১৮ রানের জুটি ছিল সাদমান এবং বিজয়ের। ৩ বছর পর দলে ফেরা বিজয় ৩৯ রানে আউট হলেও সেঞ্চুরি করেছেন সাদমান। মুমিনুলের সঙ্গেও ৭৬ রানের ভালো একটা পার্টনারশিপ ছিল তার। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকও এদিন খানিক রান তুলেছিলেন।

কিন্তু শেষদিকে ভিনসেন্ট মাসাকেসার তোপে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ২৫৯/৩ থেকে অল্প সময়ের ব্যবধানেই স্কোরবোর্ড রূপ নেয় ২৭৯/৭ এ। ৩ উইকেট শিকার করেন মাসাকেসা। 

এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে দুই ফিফটিতে ভর করে তুলেছিল ২২৭ রান। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম