• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তানের সঙ্গে চুক্তির মাঝপথে পদত্যাগ, দায়িত্ব নিলেন বিসিবিতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১০:৪৯
অ+
অ-
পাকিস্তানের সঙ্গে চুক্তির মাঝপথে পদত্যাগ, দায়িত্ব নিলেন বিসিবিতে

গত বছরের জুলাইতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টমি হেমিং। প্রায় মাঝপথেই তিনি পদত্যাগ করেছেন। নতুন করে দ্বিতীয় দফায় ‍যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। এবার হেমিংয়ের দায়িত্ব আরও বাড়ছে, হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে পিচ প্রস্তুতের পাশাপাশি বাংলাদেশি কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন।

বিজ্ঞাপন

এর আগে বিসিবির সঙ্গে বনিবনা না হওয়ায় বিসিবির চাকরি ছেড়েছিলেন হেমিং। সেই সময় দায়িত্বে ছিলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কিউরেটর হিসেবে। এবার বড় দায়িত্ব নিয়ে চুক্তি সেরেছেন দুই বছরের জন্য। গতকাল (শনিবার) বিসিবির সভা শেষে নতুন এই নিয়োগের কথা নিশ্চিত করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পরবর্তীতে পিসিবিও ছোট একটি বার্তায় হেমিংয়ের পদত্যাগের ঘোষণা দেয়।

নির্দিষ্ট কারণ না জানালেও, পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাকি থাকতেই হেমিং দায়িত্ব ছাড়ার কারণ এখন আর অজানা নয়। পিসিবি মিডিয়ার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়– ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউটরের পদ ছেড়েছেন টমি হেমিং।’ পিসিবির সঙ্গে চুক্তি থাকাকালে তিনি দেশটিতে হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর জন্য পিচ প্রস্তুত করেছিলেন।

dhakapost
আগের মেয়াদে মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সিলেট স্টেডিয়ামে দায়িত্বরত টমি হেমিং

বিজ্ঞাপন

প্রায় চার দশকের অভিজ্ঞ কিউরেটর হিসেবে বিশ্বক্রিকেটে বেশ সম্মানিত টমি হেমিং। তিনি অস্ট্রেলিয়ার আইকনিক মেলবোর্ন, পার্থ এবং তাসমানিয়া স্টেডিয়ামে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বাংলাদেশ, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ২০০৭–২০১৭ পর্যন্ত দুবাইয়ে আইসিসির প্রধান কিউরেটর ছিলেন হেমিং। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান তাদের হোমভেন্যু হিসেবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ব্যবহার করেছিল। ওই সময়ও সেই ভেন্যু দেখভাল করেন এই দক্ষিণ অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ।

আরও পড়ুন

প্রধান কিউরেটর হয়ে ফিরলেন হেমিং, গামিনির ভবিষ্যৎ জানাল বিসিবি
শামির রেকর্ড ভাঙলেন শাহিন আফ্রিদি
দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি

আইসিসি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কাজ করা হেমিংকে নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গত বছরের জুলাইয়ে পিসিবিতে যোগ দেওয়া হেমিং পাকিস্তানের পিচ প্রস্তুতে আন্তর্জাতিক দক্ষতা ও উদ্ভাবন আনার জন্য পরিচিত ছিলেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তার চালু করা প্রকল্প “গ্রীনহাউজ কনসেপ্ট”। এটি মূলত এক ধরনের ঢাকনা দিয়ে পিচের উষ্ণতা ধরে রাখার পাশাপাশি শীতকালীন আর্দ্রতাও প্রতিরোধ করার একটি পদ্ধতি, বিশেষ করে কুয়াশাপ্রবণ অঞ্চল মুলতানে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম