• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ২১:৪৮
অ+
অ-
বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। সাবেক এই অধিনায়ককে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে।

বিজ্ঞাপন

‘বুম বুম’খ্যাত অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান এবং বোলিংয়ে ৫৪১টি উইকেট শিকার করেছেন। একই সময়ে জিতেছেন ২০০৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শহীদ আফ্রিদি। খেলাধুলায় অসামান্য এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে হিলাল-ই-ইমতিয়াজ প্রদান করা হবে।

আফ্রিদির পাশাপাশি ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করা পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী শাহরোজ কাশিফ এবং প্রয়াত অশ্বারোহী মালিক মুহাম্মদ আত্তাকেও দেওয়া হবে হিলাল-ই-ইমতিয়াজ। এই তিনজন ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পাবেন।

আরও পড়ুন

আফ্রিদির পারিশ্রমিক ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন চিটাগং মালিক
ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল নিয়ে ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
গেইলকে ছাড়ালেন রোহিত, ছুটছেন আফ্রিদির বিশ্বরেকর্ডের দিকে

বিজ্ঞাপন

এ ছাড়া চলতি বছর আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরকেও ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এর জন্য মনোনীত করা হয়েছে। সাবেক এই অফস্পিনার প্রায় ১৫ বছর পাকিস্তানের হয়ে খেলেছেন। চলতি বছরের জুনে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটারও সারা মির।

একই পুরস্কারের (সিতারা-ই-ইমতিয়াজ) জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সবচেয়ে সফল প্যারা-অ্যাথলেট হায়দার আলীও। তিনি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত চারটি পদক জিতেছেন, যার সর্বশেষটি গত বছর প্যারিস প্যারালিম্পিকে ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ।

ন্যাশনাল মিক্সড মার্শাল আর্টিস্ট শাহজাইব রিন্দ এবং কাবাডি খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদ তাদের নিজ নিজ কৃতিত্বের জন্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স পাবেন। এ ছাড়া স্কোয়াশ খেলোয়াড় হামজা খান, শ্যুটার মোহসিন নওয়াজ এবং টেনিস খেলোয়াড় রাশিদ মালিক মনোনীত হয়েছেন তামঘা-ই-ইমতিয়াজ-এর জন্য। এসব পুরস্কার দেওয়া হবে আগামী ২০২৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শহীদ আফ্রিদিপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে