• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এনএসসি থেকে বিসিবির পরিচালক হলেন ইসফাক-ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৫, ১৮:২৫
অ+
অ-
এনএসসি থেকে বিসিবির পরিচালক হলেন ইসফাক-ইয়াসির

বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ করা হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই মুহূর্তে আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় দেশের ক্রিকেটাঙ্গন। তবে ইতোমধ্যে পরিচালক হিসেবে কারা নির্বাচিত হলেন তা বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

যেখানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে নির্বাচিত হয়েছেন– এম ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তারা যথাক্রমে শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপ ও চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এবারের নির্বাচনের আগে এনএসসির দুই কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। এবার এই দুই ক্রীড়া ব্যক্তিত্ব পরিচালক হলেন ঢাকা বিভাগ থেকে।

ক্যাটাগরি-১ এ জেলা-বিভাগ কোটায় পরিচালক নির্বাচিত হয়েছেন ১০ জন।

চট্টগ্রাম বিভাগ : আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর
খুলনা বিভাগ : আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান
ঢাকা বিভাগ : নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল
বরিশাল বিভাগ : সাখাওয়াত হোসেন
সিলেট বিভাগ : রাহাত শামস
রাজশাহী বিভাগ : মোখলেসুর রহমান
রংপুর : হাসানুজ্জামান 

বিজ্ঞাপন

ক্যাটাগরি-২ এ ঢাকার ক্লাব কোটায় পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন– ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু ও ফয়জুর রহমান, নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার