• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১১:৫৬
অ+
অ-
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ সাড়া জাগিয়েছিল। সেই সাফল্যের পর এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

বিজ্ঞাপন

টানা কয়েক দিন বৃষ্টিতে প্রথম ধাপে কিছুদিন বন্ধ ছিল খেলা। এরপর পরিবর্তিত সূচিতে আবারও খেলা মাঠে গড়ায়। এবার ফাইনাল মাঠে গড়ানোর অপেক্ষায়।

সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আগামী ১২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর। 

আরও পড়ুন

দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকায় এনসিএলে খেলেননি মুশফিক
দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাঈম শেখ

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মুমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। চার নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

এরপর রংপুরের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন সাদিকুর ও ইয়াসির। মারমুখী ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রান করেন ইয়াসির। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল। ৪৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদিকুর। এনামুল ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন।

১৬৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসে শুভসূচনা করে রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৩৫ রানে আউট হলে প্রথম উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার নাসির হোসেন হাফ-সেঞ্চুরির স্বাদ পান। দলীয় ১১৮ রানে আউট হন নাসির। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেন তিনি।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলির ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথ সহজ হয় রংপুরের। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। চট্টগ্রামের হাসান মুরাদ ও মুমিনুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাসির।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের