• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

মিঠুনের খুলনাকে হারিয়ে শিরোপা জিততে চান রংপুরের অধিনায়ক আকবর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১৫:২০
অ+
অ-
মিঠুনের খুলনাকে হারিয়ে শিরোপা জিততে চান রংপুরের অধিনায়ক আকবর

আগামীকাল (রোববার) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের মেগা ফাইনালে মুখোমুখি হবে রংপুর এবং খুলনা বিভাগ। তার আগে সিলেটে আজ আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন দুই দলের অধিনায়ক আকবর আলি এবং মোহাম্মদ মিঠুন।

বিজ্ঞাপন

রংপুরের অধিনায়ক আকবর বলেন, 'ফাইনাল ম্যাচ যদিও, তারপরেও আমি বলবো এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি।  আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।'

আরও পড়ুন

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর

আরও যোগ করেন, 'সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।'

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ সময়ে নাসির ফর্মে ফেরায় আনন্দিত আকবর বলেন, 'নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্যই আমার মনে হয় একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন। আর শেষের, টুর্নামেন্টের শেষ ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করেছেন।'

'আমার ইচ্ছা ছিল উনি তিন নাম্বারে ব্যাটিং করবে। কিন্তু নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিয়েছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না, তো আই শুড গো। তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই।'

প্রসঙ্গত, সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। 

বিজ্ঞাপন

এদিকে, অনেক দিন ধরে ট্রফি না পাওয়া খুলনাকে এই ট্রফি উপহার দিতে চান অধিনায়ক মিঠুন, ‘অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি। টুর্নামেন্টের প্রথম থেকেই আমাদের খেলোয়াড়রা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এই ট্রফিটা আমরা নিতে চাই। নতুন একটা ম্যাচ (ফাইনাল), চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। ডে ওয়ান থেকেই আমাদের প্রতিটি খেলোয়াড়ের মোটিভেশন এটাই ছিল যে আমরা খুলনাকে ট্রফিটা উপহার দিতে চাই।’

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

‘ওপরের লেভেল’ অনুশীলনের অনুমতি না দেওয়ায় মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের