• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ঘরোয়া লিগ নিয়ে আলোচনায় বসছে বিসিবি, নভেম্বরে প্রথম বিভাগ শুরু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৫, ১৫:০৬
অ+
অ-
ঘরোয়া লিগ নিয়ে আলোচনায় বসছে বিসিবি, নভেম্বরে প্রথম বিভাগ শুরু

চলতি মাসের শুরুতে বিসিবি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করেছে নতুন পরিচালনা পর্ষদ। যেখানে পূর্ণ মেয়াদে সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যদিও তার জন্য সময়টা ঠিক উপভোগ্য নয়, নির্বাচন বয়কট করা ঢাকার ক্লাব সংগঠকরা ঘরোয়া ক্রিকেটের সব লিগ বর্জন করেছে। সব শঙ্কা ছাপিয়ে ঘরোয়া লিগ চালুর ব্যাপারে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনের পর গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। সেখানে অন্যান্য সংগঠকদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সংবাদ সম্মেলনে স্পষ্ট করে তারা জানান, বিসিবি নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও দাবি না মেনে নেওয়ায় ঘরোয়া কোনো লিগে খেলবেন না। 

এদিকে, নতুন করে জানা গেছে– আগামী নভেম্বর মাসের শুরুতে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ইতোমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে যোগাযোগ করা হয়েছে সকল ক্লাবের সঙ্গেও। যারা খেলবেন না বলে জানিয়েছিলেন তাদের খেলার ব্যাপারেও শতভাগ আশাবাদী সিসিডিএম। এ বিষয় নিয়ে আগামী ২২ অক্টবর বৈঠকে বসবে বিসিবি।

আরও পড়ুন

মাদরাসা ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, কেউ দেখছেন সুযোগ কেউ আশঙ্কা
বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মিঠুনরা
বিশ্বকাপ ভাবনায় যে ক্রিকেটারকে জাতীয় দলে ডাকল বিসিবি 

বিজ্ঞাপন

এক কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, নভেম্বরের ১ এবং ২ তারিখ খেলোয়াড় ট্রান্সফারের দিনক্ষণ থাকবে। পরবর্তীতে ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে শুরু হবে প্রথম বিভাগ লিগ। 

এর আগে প্রথম বিভাগ ক্রিকেটের গত আসরের খেলা হয়েছিল বিকেএসপি ৩, ৪ (সাভার), পিকেএসপি ১, ২ (রূপগঞ্জ) ও পিএইচআরসিএস (কেরানীগঞ্জ) মাঠে। সবমিলিয়ে ২০ দলের অংশগ্রহণে গত আসরে মোট ১২৪টি ম্যাচ হয়েছিল।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঘরোয়া ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার