• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয়দের স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১০:০৮
অ+
অ-
টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয়দের স্কোয়াডে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ম্যাচের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। এবার দুই দলের সামনে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণে তিন ম্যাচের এই লড়াই শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে। চট্টগ্রামে হতে যাওয়া আসন্ন সিরিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা।

বিজ্ঞাপন

নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তথ্যমতে– ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে। তবে বর্তমান স্কোয়াডের সদস্যসংখ্যা ১৫ থেকে কমে ১৪ হয়েছে। কারণ ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।

২৬ বছর বয়সী পেসার শামার জোসেফ ইনজুরিতে পড়েছিলেন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে। ফলে তার সেখানে খেলা হয়নি। এরপর বাংলাদেশ সফরে তার কাঁধের অস্বস্তি কাটিয়ে ওঠার প্রত্যাশা থাকলেও, তিনি দুই ফরম্যাটের সিরিজ থেকেই ছিটকে গেছেন। এর আগে সর্বশেষ সেপ্টেম্বরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন শামার। ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার পুনর্বাসন শুরুর কথা জানিয়েছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

— Windies Cricket (@windiescricket) October 23, 2025

বিজ্ঞাপন

আরেক বাঁ-হাতি পেসার জেডিয়াহ ব্লেডস কেবল বাংলাদেশ সফরেই নয়, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারবেন না ‘লোয়ার ব্যাক ফ্র্যাকচার’-এর কারণে। তিনি নিজের দেশে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। দুজন পেসার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরেই তার বিকল্প হিসেবে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল। তার দুজনেই আছেন টি-টোয়েন্টিতে, এবার নেওয়া হলো স্পিনার খারি পিরেয়েকে। ওয়ানডে সিরিজ তিন ম্যাচ খেলেই তিনি মাত্র ১ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন
বাংলাদেশ দলে সব সিদ্ধান্ত কি সালাউদ্দিন নেন? জানালেন মিরাজ 
ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম