• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিলেট টেস্ট বিনামূল্যে মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১১:৫৩
অ+
অ-
সিলেট টেস্ট বিনামূল্যে মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন যারা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে ১ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে সফরকারীরা। 

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি হয়েছে গতকাল। এ উপলক্ষে চলমান ম্যাচটি ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনামূল্যে সিরিজের প্রথম টেস্ট দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি।

আরও পড়ুন
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
দুইবার জীবন পেয়ে স্টার্লিংয়ের ফিফটি, প্রথম সেশনে বাংলাদেশের হতাশা
ক্যাচ মিস, তারপর মাঠের বাইরে তাইজুল-মিরাজ

বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, এ জন্য প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

এদিকে, সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা ভালোভাবে করতে চান নাজমুল হোসেন শান্ত। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন