• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অভিষেকে ব্যর্থ সাইফ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ২১:৫৯
অ+
অ-
অভিষেকে ব্যর্থ সাইফ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন। তিন জনেরই আজ ম্যাচ রয়েছে। দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরেছে সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্স।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাইফ হাসান। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৫ রান।

১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে খরচ করেছেন ২১ রান।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যালিয়ন্স। আগে ব্যাট করে ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান করে নর্দান ওয়ারিয়র্স। জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ ও কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংসে ১ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে নর্দান।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতাসকিন আহমেদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার