• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুমিনুলের টানা দ্বিতীয় ফিফটি, পাঁচশ পেরোল বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১১:৪২
অ+
অ-
মুমিনুলের টানা দ্বিতীয় ফিফটি, পাঁচশ পেরোল বাংলাদেশের লিড

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। আজ (শনিবার) চতুর্থ দিনে খেলতে নেমে সেটি পাঁচশ ছাড়িয়েছে। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির আশা দেখাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক (৭৯)। আরেক প্রান্তে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৪৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮০ রান।

বিজ্ঞাপন

১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।

প্রথম ইনিংসের (৮) মতো এবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানের ব্যবধানে সাদমানের পর তিনিও ফিরলেন মাত্র ১ রান করে। সিলেট টেস্টের এই সেঞ্চুরিয়ান মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারলেন না। জর্ডান নিল বলটি শর্ট লেংথে ফেলেছিলেন, বাউন্সে ওঠা বলের লাইন বুঝতে ভুল করেছেন শান্ত। যা তার ব্যাটের ওপরের দিকে লেগে গালি অঞ্চলে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে।

Image

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০৬ রানের জুটি গড়েছেন মুমিনুল-মুশফিক। ম্যাকব্রাইন-নিল দ্রুততম সময়ে দুই উইকেট তুলে নিলেও, বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা পরে আর কোনো সুযোগ দেননি। দারুণ বোঝাপড়ায় উভয়েই বাংলাদেশের রানটাকে ক্রমাগত বাড়িয়ে নিচ্ছেন। মুমিনুল ৭৯ এবং মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটমুমিনুল হকমুশফিকুর রহিমআয়ারল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম