• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

রেকর্ডের পসরা সাজিয়ে কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১
অ+
অ-
রেকর্ডের পসরা সাজিয়ে কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি

জানসেনের অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অনের দিকে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে গ্যালারিজুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল—কোহলি, কোহলি। অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি।

বিজ্ঞাপন

হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশগজের রাজা। প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই শুরুটা করলেন। টানা দ্বিতীয় ম্যাচে মাত্র ৯০ বলে শতক হাঁকালেন ভারতের তারকা এই ব্যাটার। 

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অর্থাৎ শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের থেকে এখনও ১৬ ধাপ পেছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর আজ আরও এক কদম উঠলেন তিনি। জানসেনের বলে সিঙ্গেল রান নিয়ে ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

আরও পড়ুন
‘টিভিতে তার খেলা দেখে বড় হয়েছি, এখন তাকে বোলিং করছি’
অবসর ভেঙে টেস্টে ফেরার জল্পনা, যা বললেন কোহলি

বিজ্ঞাপন

এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)।

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। প্রসঙ্গত, ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ার পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর আজ সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দলের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান। 

কোহলি ছাড়াও শতকের দেখা পেয়েছেন দুই বছর পর জাতীয় দলে ফেরা রুতুরাজ গায়কোয়াড়। এ ছাড়া ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক কেএল রাহুল। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মার্কো জানসেন। 

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিরাট কোহলিভারতীয় ক্রিকেটওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই