• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭
অ+
অ-
নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পরের সাত মাস গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক দায়িত্ব চালিয়ে নেন। পরে গেল সেপ্টেম্বর মাসে নতুন করে বিসিবি হান্নানের জায়গায় হাসিবুল হোসেন শান্তকে নির্বাচকের দায়িত্ব দেয়। 

বিজ্ঞাপন

নতুন করে শান্ত যুক্ত হওয়ায় নির্বাচক প্যানেলের সদস্য দাঁড়ায় ৩ জন। তবে সেটি বেশি দিন স্থায়ীত্ব লাভ করতে পারেনি। কেননা গত ২৭ সেপ্টেম্বরে নির্বাচকের পদ পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করে রাজ্জাক এখন এইচপি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

যে কারণে গেল দুই মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত মিলে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। ইতমধ্যে নতুন নির্বাচকের খোঁজে নেমে পড়েছে বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিয়োগ দিতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে জানিয়েছেন, 'যখনই নতুন কাউকে পেয়ে যাব তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন