• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫
অ+
অ-
৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সে এসেও মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স তার। তাই মাঠের বাইরেও তার চাহিদা এখনও ব্যাপক। বিশেষ করে বিভিন্ন কোম্পানির দূত হিসেবে কাজ করার জন্য ব্যাপক চাহিদা তার।

বিজ্ঞাপন

এবার একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। কারণ নতুন করে খেলাধূলার পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এই কোম্পানিটির মালিকানায়ও থাকছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোহলি। তিনি লিখেছেন, 'প্রথমবার শুনেই ঠিক করেছিলাম এই কোম্পানির সঙ্গে যুক্ত হব। এই কোম্পানিতে যারা রয়েছেন, যেভাবে খেলার পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ। সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার।'

অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন কোহলি। একই সঙ্গে কোম্পানির অন্যতম মালিকও তিনি। তার হাতে থাকবে কোম্পানির ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি হবে অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে।

বিজ্ঞাপন

চলতি বছরে একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি। ২০১৭ সালে তার সঙ্গে সংস্থাটির ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এবার সংস্থাটি কোহলিকে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিরাট কোহলিভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই