• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে যা বলছে বিসিবি 

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০০
অ+
অ-
স্টেডিয়ামের মাটি চুরি নিয়ে যা বলছে বিসিবি 

২০৩১ ওয়ানডে বিশ্বকাপকে টার্গেট করে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা অনেক বছর ধরেই চলছে। নানান অব্যবস্থাপনার মধ্যে এই নির্মাণাধীন স্টেডিয়াম থেকে ২০ হাজার ঘনফুট (সিএফটি) কেনা মাটি থেকে ১৩ হাজার ঘনফুট চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অবস্থা পর্যবেক্ষণে গতকাল (মঙ্গলবার) পূর্বাচলে গিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা। 

বিজ্ঞাপন

পূর্বাচলে স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বয়সভিত্তিক বিভাগের প্রধান আসিফ আকবর। পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে এ নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পাইলট।

dhakapost

তদন্ত কমিটি গঠন নিয়ে পাইলট বলেছেন, ‘নিরপেক্ষ একটা তদন্ত কমিটি করব, ওই কমিটিতে হয়তো দুয়েকজন আমাদের ডিরেক্টর থাকবেন, আর বাইরের দুয়েকজন থাকবেন গোয়েন্দা সংস্থা থেকে। আমি মনে করি, এমন মানুষ রাখব যারা এসব কাজ করতে অভ্যস্ত। তিন সদস্যের একটা কমিটি করার পরিকল্পনা। আমি প্রেসিডেন্টকে (আমিনুল ইসলাম বুলবুল) তা দেব এবং জানাব যেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়।’

আরও পড়ুন
বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক
‘প্রমাণ করতে চেয়েছি যে লাল বলেও ভালো করতে পারি’
নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

বিজ্ঞাপন

২০ হাজার ঘনফুটের মতো মাটি থাকার কথা থাকলেও মাত্র সাড়ে ৭ হাজার ঘনফুট মাটি থাকার কথা জানিয়েছেন পাইলট। এই ঘটনায় হতাশ তিনি, ‘এটা আমি শুনেছি এবং আমাদের একটা টিম আসছিল। আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকেই আমি এমন একটা ঘটনার কথা শুনেছি। এখানে প্রায় ২০ হাজার সেফটিকের মতো মাটি পূর্বাচলে পড়ার কথা এবং এখন মেজারমেন্ট করে জানা গেছে প্রায় সাড়ে সাত হাজার সেফটিকের মতো মাটি আছে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন