• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯
অ+
অ-
ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব
মাতভেই সাফোনোভ

পিএসজির রাশিয়ান ব্যাকআপ গোলকিপার মাতভেই সাফোনোভ। গত ২৯ নভেম্বর লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগে যিনি এক মিনিটও দলের জার্সিতে খেলেননি। এই ২৬ বছর বয়সী গোলকিপার তার পিএসজি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখিয়ে পিএসজির জয়ের নায়ক তিনি।

বিজ্ঞাপন

ইন্টারকন্টিনেন্টাল কাপে পেনাল্টি শুটআউটে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে প্রথম বৈশ্বিক শিরোপা জিতেছে পিএসজি। ফ্রান্সের চ্যাম্পিয়নদের এই সাফল্যে বিরাট ভূমিকা সাফোনোভের। শুটআউটে ২-১ গোলের জয়ে টানা চারটি পেনাল্টি সেভ করেন তিনি। দলের জয় নিশ্চিত হতেই গোলপোস্টের পাশে সতীর্থরা তাকে বাতাসে ছুড়ে উদযাপন করতে থাকেন। এই সময় নিজের বাঁ হাত সামলে রাখেন রুশ গোলকিপার। কারণটা জানা গেল এবার।

টাইব্রেকারের পর ভাঙা হাত নিয়ে মাঠ ছেড়েছেন সাফোনোভ। পিএসজি কোচ লুইস এনরিকে বললেন, শুটআউটের সময় চোট পেয়েছেন তাদের কিপার। তার কথা ‘আমি কিছু ব্যাখ্যা করতে পারব না, এটা অবিশ্বাস্য। খেলোয়াড়ও জানে না কীভাবে এটা হলো। আমরা মনে করছি তৃতীয় পেনাল্টি কিকের সময় এটা হয়েছে। তার নড়াচড়ায় সমস্যার কারণে হাত ভেঙে গেছে। ভাঙা হাত নিয়েই শেষ দুটি শট সেভ করেছিল সে। তার অ্যাড্রেনালিন (অ্যাড্রেনাল গ্রান্ড থেকে নিঃসরিত হরমোন) এতটাই শক্তিশালী যে সে ব্যথা ছাড়াই সেভগুলো করেছে। দলকে সাহায্য করতে সাফোনোভসহ খেলোয়াড়দের যে সামর্থ্য, সেটা অসাধারণ। এমন মানসিকতা আমরা চাই।’

সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সাফোনোভ। কী হয়েছিল সরাসরি বলেননি তিনি, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।’ পিএসজি জানিয়েছে, তিন বা চার সপ্তাহ পর সাফোনোভের পরিস্থিতি পুনর্মূল্যায়ন হবে।’

বিজ্ঞাপন

আগামী শনিবার পঞ্চম স্তরের ক্লাব ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে ফরাসি কাপে পিএসজির পরের ম্যাচ। সেই খেলায় গোলকিপার নিয়ে কিছুটা বিপাকে পড়ল প্যারিস ক্লাব।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলপিএসজি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান