• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

গ্রিনকে রেকর্ড দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭
অ+
অ-
গ্রিনকে রেকর্ড দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ
ক্যামেরন গ্রিন

আইপিএল নিলামের বেশ আগে থেকে আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন। আগামী আসরে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হতে যাচ্ছেন সবচেয়ে দামী খেলোয়াড়, এমন ধারণা ছিল জোরালো। আর সবচেয়ে বড় বাজেটে নিলামে অংশ নেওয়া কলকাতা নাইট রাইডার্সকে তার নতুন গন্তব্য ভাবা হচ্ছিল। হয়েছেও তাই, আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হিসেবে তিনবারের চ্যাম্পিয়নদের জার্সি পরবেন গ্রিন। এই অস্ট্রেলিয়ানকে কেন নিলো কলকাতা, সেই কারণ এবার জানালেন প্রধান কোচ অভিষেক নায়ার।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শূন্যতা পূরণ করতে কলকাতার প্রথম পছন্দ ছিল গ্রিন। ব্যাংকে খরচ করার মতো অর্থও ছিল। তাই তো ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনতে দ্বিতীয়বার ভাবেনি নাইটরা।

নায়ার বললেন, ‘আমরা বলতে পারছি না, কত উপরে উঠতে চেয়েছিলাম। কিন্তু আমরা সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম। অর্থ যদি থাকে, তাহলে খরচ করব। রেখে দেওয়ার কোনো মানে নেই। আন্দ্রে রাসেল চলে গেল, এমন কাউকে আমাদের প্রয়োজন যে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে পারবে। একারণে আমাদের জন্য ক্যামেরন গ্রিন গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন
২৫ কোটি ২০ লাখে গ্রিনকে দলে নেওয়ার কারণ জানালেন কলকাতার মালিক
অনাহার, মায়ের গয়না বেচে ক্রিকেটার হওয়া কার্তিক আইপিএলে কোটিপতি

বিজ্ঞাপন

সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। কলকাতায় তিনি ফিরেছেন পাওয়ার কোচ হয়ে। নায়ারের মতে, গ্রিন হয়তো ভিন্ন ভূমিকায় খেলবেন, তবে সব বিভাগেই ম্যাচ জেতানোর সামর্থ্য তার আছে।

রাসেল মিডল ও ডেথ ওভারে দাপট দেখালেও গ্রিন খেলবেন টপ অর্ডারে। প্রথম তিনে তাকে রাখার পরিকল্পনা কলকাতার। তাতে দলে বড় ছাপ রাখতে পারবেন এই অস্ট্রেলিয়ান। নায়ার বললেন, ‘আমরা ক্যামেরন গ্রিনকে প্রথম তিনের মধ্যে ব্যাটিংয়ে দেখতে চাই। সে এক মৌসুমে ৫০০ রান করার মতো। গত কয়েক বছরে দেখেছি আমাদের সাফল্য এসেছে তখন, যখন আমাদের শীর্ষ তিন খেলোয়াড় চারশর বেশি রান করেছে। এ কারণে তাকে পেতে আমরা মরিয়া ছিলাম। সে আমাদের অনেক সমস্যার সমাধান করবে।’

গ্রিনের আইপিএল পরিসংখ্যান কলকাতার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচ খেলে ৪১ এর বেশি গড়ে ৭০৭ রান করেছেন তিনি। অভিষেক আইপিএলে মুম্বাইয়ের হয়ে তার রান ছিল ৪৫২। ইনজুরির কারণে গত আইপিএল খেলতে না পারলেও কলকাতার বিশ্বাস, গ্রিন এখন পুরো ফিট এবং সেরা ফর্মে পাওয়া যাবে তাকে।  

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটআইপিএলকলকাতা নাইট রাইডার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত