• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল শুরুর দিনেই হবে উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
অ+
অ-
বিপিএল শুরুর দিনেই হবে উদ্বোধনী অনুষ্ঠান

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে দুটি ম্যাচ। আবার সেদিনই ছোট পরিসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই সময় সন্ত্রাসী হামলায় শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতাও পালন করা হবে এক মিনিট।

বিজ্ঞাপন

ক্রিকেট ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। এর আগে ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিসিবি সেটি বাতিল করে।

dhakapost
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু

মিঠু জানিয়েছেন, ‘আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ ডিসেম্বর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব। বাংলাদেশ দল (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) চলে যাবে জানুয়ারির শেষে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫–তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন
বিপিএলে অধিনায়ক কে, জানাল রাজশাহী
বিপিএলের আগে বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করেছেন নাহিদ রানা
তাসকিন-শানাকাকে ছাপিয়ে ঢাকার নেতৃত্ব পেলেন যিনি

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। এর আগে আসরের উদ্বোধন ঘোষণা করা হবে। মিঠু বলেন, ‘মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুমার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।’ 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার