• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আফিফ-জাকিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ২২:৪০
অ+
অ-
আফিফ-জাকিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

দেড় বছরেরও বেশি সময় ধরে আলোচনার বাইরে আফিফ হোসেন। নিজের ফর্মহীনতার কারণে জাতীয় দলেও নেই অনেকদিন হলো। ঘরোয়া ক্রিকেটেও খুব ভালো অবস্থানে নেই বাঁ-হাতি এই ব্যাটার। আলোচনার বাইরে চলে যাওয়া এই ক্রিকেটার এবারের বিপিএল খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। দলটির আরেক ব্যাটার জাকির হাসানও জাতীয় দলের বাইরে আছেন।

বিজ্ঞাপন

বিপিএলের দ্বাদশ আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। আজ (সোমবার) দলীয় অনুশীলনের ফাঁকে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। এই সময় তিনি আফিফকে নিয়ে নিজের উচ্চাশার কথা জানান। 

dhakapost

মিরাজ বলেন, ‘একসময় আফিফকে দেশের সেরা খেলোয়াড় বলা হতো। কোনো কারণে একটু মিসিং হয়েছে। এই টুর্নামেন্ট ওর জন্য শুভ যাত্রা হতে পারে। এখানে পারফর্ম করলে ওর জন্য জাতীয় দলের রাস্তা সহজ হয়ে যেতে পারে।’

আরও পড়ুন
গত বিপিএলের পুনরাবৃত্তি চান না মিকি আর্থার
বিপিএল শুরুর দিনেই হবে উদ্বোধনী অনুষ্ঠান
মুশফিক নাকি আকবর রাজশাহীর উইকেটকিপিং কে করবেন

বিজ্ঞাপন

শুধু আফিফ নন, জাকির হাসানেরও সীমিত ওভারের দলে ফেরার সুযোগ দেখছেন মিরাজ। তবে আহবান একটাই– ভালো খেলতে হবে বিপিএলে। মিরাজ বলেন, ‘জাকির হাসানও বাংলাদেশ দলে খেলেছে। রান করার খুব আগ্রহ তার। প্র্যাকটিস দেখেছি। এগুলো খুব ভালো লেগেছে। প্রত্যেক খেলোয়াড় পারফর্ম করতে চাচ্ছে, সবাই খুব একটিভ। এ জিনিসটাই বেশি ভালো লেগেছে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেটবিপিএলসিলেট টাইটান্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার