• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আজ শুরু হচ্ছে বিপিএল, একনজরে পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭
অ+
অ-
আজ শুরু হচ্ছে বিপিএল, একনজরে পূর্ণাঙ্গ সূচি

বিপিএল শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা নিয়ে জটিলতা। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। নানা অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে দলের অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। বরাবরের মতো এবারও বিতর্ক সঙ্গী করেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026 Schedule)। 

বিজ্ঞাপন

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। আজ (শুক্রবার) উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে রাত পৌনে ৮টায়। 

সিলেট পর্বের লড়াই শেষে কারাভান যাবে চট্টগ্রামে, আর সেখান থেকে ফেরত আসবে টুর্নামেন্টের হৃদয়স্থল ঢাকাতে। তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট-বলের লড়াই। প্লে-অফের সূচিও চূড়ান্ত। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।

আরও পড়ুন
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিশা-ফুয়াদরা, আরও যা থাকছে
প্রথমবার বিপিএলে নামছেন তারা, ছড়াতে চান আলো
দুই বন্ধুর লড়াই, নিরাপত্তার চাদর আর বিতর্কে শুরু হচ্ছে বিপিএল

বিজ্ঞাপন

এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। সবমিলিয়ে কোথায়, কখন হতে যাচ্ছে বিপিএলের ম্যাচ-দেখে নেওয়া যাক এক পলকেই। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন