• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪৩
অ+
অ-
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে যা বললেন শান্ত

সবশেষ কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে আছেন নাজমুল হোসেন শান্ত। তবে চলমান বিপিএলের দুই ম্যাচেই দারুণ এই ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর আজ শনিবার দ্বিতীয় ম্যাচে করেছেন ৩৭ রান। 

বিজ্ঞাপন

রানে থাকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেকে দেখেন কি না শান্ত? এমন প্রশ্নের জবাবে আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'সিলেকশন, ওয়ার্ল্ড কাপে যাব, যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি নিয়মিত ধারাবাহিকভাবে রান করতে পারি এবং দলের ওপর ওই অবদানটা রাখতে পারি।'

সর্বশেষ বিপিএলে মাত্র ৫ ম্যাচে খেলতে পেরেছিলেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে আসরটির শুরুর দিকে কিছু ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে আর জায়গা হয়নি তার। ৫ ইনিংসে মাত্র ৫৬ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার নিজেকে ফিরে পেয়েছেন শান্ত।

তিনি বলেছেন, 'যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ, যদি না হয় আবার চেষ্টা করব কীভাবে আমি কামব্যাক করতে পারি।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটবিপিএলরাজশাহী ওয়ারিয়র্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন