• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

১৪ বছরে মার্শেইর প্রথম ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৮
অ+
অ-
১৪ বছরে মার্শেইর প্রথম ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি

খেলার তিন মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় মার্শেই। ইনজুরি টাইমেও তারা প্রায় শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল। কিন্তু শেষ মুহূর্তে পিএসজি সমতা ফেরায় এবং টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে মার্শেইর ১৪ বছরের ট্রফি খরা ঘুচানোর স্বপ্ন ভেঙে দেয়।

বিজ্ঞাপন

কুয়েতে ফরাসি সুপার কাপে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। ১৩তম মিনিটে উসমান দেম্বেলে তাদের এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাসন গ্রিনউড মার্শেইকে সমতায় ফেরান। ৮৭ মিনিটে বাঁদিক থেকে হামেদ ত্রাওরের ক্রসে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো আত্মঘাতী গোল করেন। ২-১ এ পিছিয়ে পড়া প্যারিস ক্লাব স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে গনসালো রামোসের গোলে সমতা ফেরায়।

পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়ের শুটআউটে প্রথম দুটি শট ঠেকান। তারপর দেসিরে দুয়ের জয়নির্ধারক পেনাল্টিতে উল্লাসে মাতে গত মৌসুমের দ্বৈত শিরোপা জয়ীরা।

অল্পের জন্য নির্ধারিত সময়ে জয় হাতছাড়া হলো মার্শেইর। তারপর টাইব্রেকারের হতাশায় ১৪ বছরে ক্লাবের প্রথম ট্রফি হাতে নেওয়ার সুযোগ হারায়। পিএসজির জয়সূচক শটে জালে বল জড়াতেই কিছু খেলোয়াড় কান্না আটকে রাখতে পারেননি। পিএসজি এনিয়ে গত ১৪টি সুপার কাপের মধ্যে ১৩টি জিতল।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলপিএসজি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান