• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৬, ২১:১০
অ+
অ-
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’। মূলত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণ না করা আটটি ক্লাবের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার) থেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় ট্রফি উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে দলগুলোর অধিনায়ক এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে সিঙ্গেল লিগ পদ্ধতিতে মোট ২৯টি ম্যাচ হবে। অংশগ্রহণকারী ৮টি দল দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী। লিগ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। কোনো সেমিফাইনাল থাকছে না।

খেলোয়াড়দের আবাসন, খাবার, পরিবহন ও ম্যাচ পরিচালনার যাবতীয় খরচ বিসিবি বহন করবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে পিকেএসপি গ্রাউন্ড ১ ও ২ এবং পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড (৩০০ ফিট), বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।

বিজ্ঞাপন

২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর খেলোয়াড় তালিকা অনুযায়ী সিসিডিএম-এর নির্বাচক প্যানেল খেলোয়াড়দের চারটি গ্রেডে (এ+, এ, বি ও সি) ভাগ করেছে। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড়, একজন স্ট্যান্ডবাই এবং কোচিং স্টাফসহ মোট ২০ জন সদস্য থাকবেন।

এই আয়োজনের নেতৃত্বে রয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ (চেয়ারম্যান, আয়োজক কমিটি) এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন (ভাইস-চেয়ারম্যান)। কমিটিতে সদস্য হিসেবে বিসিবির পরিচালক ফাইয়াজুর রহমান, ইশতিয়াক সাদেক, আহসান ইকবাল চৌধুরী ও আমজাদ হোসেন দায়িত্ব পালন করছেন।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবিসিবিটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি