বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কদিন বাকি। একে একে দল ঘোষণা করলেও করেনি শ্রীলঙ্কা। অবশেষে ১৫ সদস্যের দল ঘোষণা করলো তারাও। এর মাধ্যমে ২০ দলের বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত হয়েছে।
ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফর্ম দেখাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। তাই জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। তার জায়গায় কামিন্দু মেন্ডিসকে ফেরানো হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পুরস্কার স্বরূপ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী পবন। তাকে মিডল অর্ডারের ‘পাওয়ার হিটার’ হিসেবে রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ ভেল্লালাগেও দলে জায়গা পেয়েছেন।
পেস বোলিং আক্রমণে দুশমন্থ চামিরা ও মাথিশা পাথিরানার সঙ্গী হিসেবে এহসান মালিঙ্গাকে রাখা হয়েছে। তবে গত রবিবার কাঁধের ইনজুরিতে পড়েছেন এহসান মালিঙ্গা। এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করছে তার বিশ্বকাপ যাত্রা। আর প্রমোদ মাদুশানকে মূল দলে না রেখে রিজার্ভ হিসেবে রাখা হতে পারে। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা।
শ্রীলঙ্কার চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েক, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং এহসান মালিঙ্গা।
এমএমএম/