লিটন-শান্তদের খেলা ফ্রিতে দেখতে পারবেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। যা শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। ৩ দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ম্যাচ ৪টি।
এই টুর্নামেন্ট ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সাথে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি। আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি একে অপরের সঙ্গে একবার করে মোট তিনটি ম্যাচ খেলার পর ৯ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে টুর্নামেন্টের ৩ দলের স্কোয়াড :
ধূমকেতু একাদশ :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ :
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
এসএইচ/এইচজেএস