• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০৯:২০
অ+
অ-
‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই তীব্র উত্তেজনা ছড়ায়। বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে সফলভাবে বিশ্বকাপ শেষ করেছে আইসিসি। প্রতিযোগিতা শেষ হওয়ার সপ্তাহখানেক পর বাংলাদেশ ও পাকিস্তানের ইস্যু নিয়ে কথা বললেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা
‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। নিজেদের এই অবস্থানে অনড় থাকার কারণে তারা বাদ পড়ে টুর্নামেন্ট থেকে। আর তাদের সঙ্গে আইসিসি ‘অন্যায় আচরণ’ করেছে দাবি তুলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের বিবেচনা করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে না দাঁড়ালেও পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। পরে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে ম্যাচটি খেলেছে পাকিস্তান।

বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে নাটক চললেও জয় শাহ ওই সময় চুপ ছিলেন। এবার তিনি মুখ খুললেন। মুম্বাইয়ে ইন্ডিয়ান বিজনেস লিডার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তিনি জানান, কয়েকটি দলের অংশগ্রহণ ঘিরে সংকট তৈরি হওয়ায় কীভাবে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছিল। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এই আইসিসি বিশ্বকাপ ছিল খুব গুরুত্বপূর্ণ। কারণ টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করবে আর কীভাবে বিশ্বকাপ হবে, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দল সংস্থার চেয়ে বড় নয় এবং একটি দল সংস্থা তৈরি করতে পারে না। একটি সংস্থা সব দলের সমন্বয়ে তৈরি হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাসাফল্যের ওপর আলোকপাত করেছেন জয় শাহ। ভিউয়ারশিপে রেকর্ড ভাঙার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিশ্বকাপ দর্শকশ্রোতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমরা ৭২ লাখ দর্শক পেয়েছি। সামগ্রিক দর্শকসংখ্যার দিক থেকে সব রেকর্ড ভেঙে গেছে। আপনি যদি দেখেন, যুক্তরাষ্ট্র ভারতকে বিপদে ফেলেছিল, নেদারল্যান্ডস পাকিস্তানকে, জিম্বাবুয়ে হারাল অস্ট্রেলিয়াকে, ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েছিল নেপাল। আমি সব সহযোগী দেশকে অভিনন্দন জানাই: তারা পূর্ণ সদস্যদের বিপক্ষে খুব ভালো করেছে।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটআইসিসিটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম