• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৫:২৩
অ+
অ-
আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

দুই বছর আগে তার কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল ভারত। এ বছর দূর থেকে আরেকবার ট্রফি জিততে দেখলেন। রাহুল দ্রাবিড়ের মনে হয়েছে, সূর্য কুমার যাদবরা খুব কঠিন একটা কাজ করে দেখিয়েছেন। কারণ নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতা মোটেই সহজ নয়।

বিজ্ঞাপন

রোববার বিসিসিআইয়ের তরফে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয় দ্রাবিড়কে। তার ফাঁকেই তিনি বলেন, “ভারতকে বিশ্বকাপ জিততে দেখে দারুণ লেগেছে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের থেকে পারফরম্যান্স প্রত্যাশিত, সেটাই দেখতে পেয়েছি। প্রত্যাশা ছিল প্রচুর। ভারত ট্রফির দাবিদার হিসেবেই শুরু করেছিল যা সহজ ছিল না। নিশ্চিতভাবেই ভারতের দলটা খুব ভালো ছিল। কিন্তু দাবিদার হিসেবে খেলতে নেমে ট্রফি জেতা সহজ নয়। অনেক রকম চাপ ও চ্যালেঞ্জ থাকে। সূর্য এবং গৌতমরা (গম্ভীর) সেই কাজটা করে দেখাল। অসাধারণ লাগছে।”

বিশ্বকাপের শুরুতে সুযোগ না পেলেও প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন সঞ্জু স্যামসন। তাকে তুলে আনার নেপথ্যে দ্রাবিড়ের কৃতিত্ব কম নয়। ভারতের সাবেক কোচ বলছেন, “শেষ তিন ম্যাচে সব বাধা-বিপত্তি কাটিয়ে সঞ্জুকে সফল হতে দেখে খুব খুশি হয়েছি। তিনটিই ভারতের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দীর্ঘ দিন ধরেই সঞ্জু দল থেকে বাদ পড়ছিল, আবার ঢুকছিল। কঠিন সময় কাটিয়ে ও যে ভালো খেলতে পেরেছে এটাই খুশির ব্যাপার। কঠোর পরিশ্রম করার পর কাউকে সাফল্য পেতে দেখলে ভালই লাগে।”

গত কয়েক বছরে একের পর এক আইসিসি প্রতিযোগিতা জিতেছে ভারত। পুরুষ ও নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি নারী বিশ্বকাপও জিতেছে। দ্রাবিড় মনে করেন, ভারতের হাতে যে প্রতিভা রয়েছে সেটাই অবশেষে সাফল্য এনে দিচ্ছে। ভারতের সাবেক কোচ বলেছেন, “ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। এটা এমন একটা সময় যখন সব দিক প্রতিভার আসল রূপ দেখা যাচ্ছে। মাঠের বাইরে আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি। এখনকার ক্রিকেটারেরাও সেটাই পাচ্ছে। ফলাফলের মাধ্যমে প্রতিভার আসল রূপ দেখা যাচ্ছে এবার।”

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটরাহুল দ্রাবিড়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট