• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

ফরিদপুরে নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
২ নভেম্বর ২০২৫, ০১:০৪
অ+
অ-
ফরিদপুরে নির্মাণাধীন সেতু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে নির্মাণাধীন একটি সেতু থেকে পড়ে গিয়ে জহুরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম নওগাঁ জেলার ভীমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আরও পড়ুন
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান
সুরমার টানে চীনের ওয়াং তাও এসেছেন নাসিরনগরে, রোববার বিয়ে
প্রবাসীর ঘরের তালা কেটে ২৬ ভরি স্বর্ণালংকার লুট

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পদ্মা নদীর ধার ঘেঁষে ওই এলাকায় একটি সেতুর নির্মাণকাজ চলছিল। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত সেতু থেকে নিচে পড়ে গুরুতর আহত হন জহুরুল।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল্লাহ বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

জহির হোসেন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনামৃত্যুসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন