• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৫, ১২:৪০
অ+
অ-
সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এজাহারে আরও উল্লেখ কর হয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়। কিন্তু এজেন্ট ব্যাংকের কোনো কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া ঋণ গ্রহণ না করা সত্ত্বেও পরবর্তীতে ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখা আট হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আরএমএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকচট্টগ্রামের খবরবিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক