• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

‘হুলিয়ানকে পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করতে দেখলে হাত তুলুন’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১০:০২
অ+
অ-
‘হুলিয়ানকে পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করতে দেখলে হাত তুলুন’

অ্যাতলেটিকো মাদ্রিদের বেঞ্চে তখন পর্যন্ত স্বস্তিই ছিল। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপে এবং জ্যুড বেলিংহামের গোলের বিপরীতে অ্যাতলেটিকোর হয়ে জবাব দিয়েছেন আলেক্সান্দার সরোলোথ এবং হুলিয়ান আলভারেজ। টাইব্রেকারে তখন ২-২ সমতা। এরপরেই বাঁধল বিপত্তি। 

বিজ্ঞাপন

কিলিয়ান এমবাপে প্রথম আঙুল তুললেন আলভারেজের পেনাল্টি নিয়ে। রেফারিকে ইঙ্গিত করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযোগ করেছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভার্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক।  

ভিএআর থেকে খানিক পরেই এলো সিদ্ধান্ত। রিপ্লেতে বোঝা গেল ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তার বাঁ পাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত এটাই গড়ে দেয় পার্থক্য। রিয়াল ম্যাচ জেতে টাইব্রেকে ৪-২ ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পেনাল্টির এমন সিদ্ধান্ত নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখিয়েছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। বেশ কড়া কণ্ঠেই সাংবাদিকদের সামনে প্রশ্ন করেন, ‘যারা এখানে আছেন, হুলিয়ানকে পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করতে দেখলে হাত তুলুন। আসলেই! তৈরি? কেউ হাত তুললেন না। পরের প্রশ্ন!’

বিজ্ঞাপন

ডিয়েগো সিমিওনের প্রশ্নে সাংবাদিকদের কেউ হাত না তুললেও তাতে সাড়া দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা দানি সেবায়োস। নিজের এক্স-হ্যান্ডেলে হাত তোলার ইমোজি পোস্ট করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ অ্যাতলেটিকোর কোচকে বার্তা দিতে চেয়েছেন সেবায়োস। 

আরও পড়ুন

পেনাল্টি মিস, টাইব্রেকার আর নাটকীয়তা শেষে কোয়ার্টারে রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়ানো সূচি

এদিকে স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক লা সার জানিয়েছে হুলিয়ান আলভারেজের কথা। ম্যাচ শেষে নিজের ভাইদের তিনি বলেছিলেন, ‘আমি বলে কোনো দ্বিতীয় স্পর্শ অনুভব করিনি।’ 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদঅ্যাটলেটিকো মাদ্রিদউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল