বিজ্ঞাপন

১৩তম এজিএম

এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে : সভাপতি

অ+
অ-
এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে : সভাপতি

এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বেসরকারি এভিয়েশন সংশ্লিষ্টদের  সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সভাপতি স্কয়ার এয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সংগঠনের ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের এভিয়েশন শিল্প বর্তমানে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। এই সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এওএবি’র ভাইস চেয়ারম্যান-২ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ ও ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুনসহ নির্বাহী কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

এসময় মহাসচিব মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারের বিভিন্ন ফি-এ খাতের উদ্যোক্তাদের জন্য মহাসংকট তৈরি করেছে।

সভায় বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন-এর কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত সদস্যরা বলেন, দেশের এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

এআর/জেডএস

বিজ্ঞাপন