• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

পোষ্য কোটার সমাধান করে যথাসময়ে রাকসু নির্বাচনের আহ্বান ইউটিএলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১
অ+
অ-
পোষ্য কোটার সমাধান করে যথাসময়ে রাকসু নির্বাচনের আহ্বান ইউটিএলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন  ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য কল্যাণকর হতে পারে না। এটি নিরাপদ ক্যাম্পাস তৈরি ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

নেতারা আরও বলেন, শিক্ষার্থীরা যখন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একইসাথে পোষ্য কোটা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি ও সুষ্ঠু ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

এমএল/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার