• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

পেকুয়ায় মাছের ঘেরে মিলল দুই শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৬ অক্টোবর ২০২৪, ২১:১৫
অ+
অ-
পেকুয়ায় মাছের ঘেরে মিলল দুই শিশুর মরদেহ

কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হাওয়া দুই শিশু হলো, ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৮), নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক।

তিনি বলেন, সকালে দুই ভাই ঘরের পাশে খেলছিল। হঠাৎ করে দুজনে নিখোঁজ হয়। পরিাবরের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের পাইনি।

বিজ্ঞাপন

পরে স্থানীয় বাসিন্দারা বিকেল ৪টার দিকে মাছের ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান। পরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হয়তো বা খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন