• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে শেষ নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০
অ+
অ-
টাঙ্গাইলে শেষ নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মৃতরা হলেন- সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী ও একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান। 

জানা যায়, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল। সেই মিছিলে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলিগুলি থেকে হাজার হাজার মানুষ সমবেত হয় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আসে। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমার দুজন কর্মী। তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ অবস্থায় তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মৃত দুজনেই বয়স্ক এবং অসুস্থ ছিল। তবে এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। 

আরিফুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন