বিজ্ঞাপন

গুজবের ভিড়ে পাঠকের আস্থায় ঢাকা পোস্ট

অ+
অ-
গুজবের ভিড়ে পাঠকের আস্থায় ঢাকা পোস্ট

প্রযুক্তির বিশ্বায়নে মানুষের হাতের মুঠোয় ভেসে বেড়ায় খবর। পত্রিকার পাতার খবরের জন্য এখন আর অপেক্ষার প্রহর গুনতে চায় না পাঠক। ঘটনার সঙ্গে সঙ্গে মোবাইল স্ক্রিনে খোঁজে আপডেট। পাঠকের এই চাহিদা পূরণে আস্থা ও বিশ্বাসের প্রতিযোগিতায় ইতোমধ্যে স্থান করে নিয়েছে ঢাকা পোস্ট।

বিজ্ঞাপন

ঢাকা পোস্টের সঙ্গে আমার পথচলা শুরু ২০২৪ সালের মধ্যভাগে। দিনে দিনে এই পরিবারের সঙ্গে আমার গড়ে উঠেছে আত্মার বন্ধন। প্রতিটি মুহূর্তের পথচলায় ঢাকা পোস্ট আমার ধ্যান-জ্ঞানে সর্বগ্রজুড়ে। এর সঙ্গে যুক্ত থাকা পাঠক মহলের ব্যাপক সাঁড়া আমাকে করেছে আপ্লুত। সংবাদের খোঁজে চলতি পথে যেখানেই যাই, হঠাৎ কেউ না কেউ ডেকে বলে- ’ভাই আপনি কী ঢাকা পোস্টে আছেন? উত্তরে ‘হ্যাঁ’ সূচক সম্মতি আসতেই যেন বেড়ে যায় আন্তরিকতা। এটা ভালো লাগার অন্যরকম অনুভূতি।

এতেই বোঝা যায় ঢাকা পোস্ট সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জয় করে নিয়েছে পাঠকের হৃদয়। মনে পড়ে চব্বিশের উত্তাল ছাত্র-জনতার বিপ্লবের দিনগুলো কথা। ঘটনার সঙ্গে সঙ্গে ঢাকা পোস্টের খবর ছড়িয়ে পড়তো সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে আন্দোলনকারীদের কাছে ঢাকা পোস্টের সংবাদের কদর ছিল বেশি। আর এ কারণেই যে কোনো ঘটনায় তারা খোঁজতেন ঢাকা পোস্টে। 

চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে হামলা-মামলা আর দখল-চাঁদাবাজির ঘটনাতেও সরব ছিল ঢাকা পোস্ট। ফলে ঢাকা পোস্টের সংবাদে রক্ষা পেয়েছে বাজার দখল, বন্ধ হয়েছে বালু ঘাটের রাজনৈতিক নেতাদের আধিপত্যও। মানবিক সংবাদেও সাঁড়া মিলেছে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদেও। প্রতিকার পেয়েছে প্রশাসনিক হয়রানির শিকার অসংখ্য ভুক্তভোগীও।

বিজ্ঞাপন

এসব ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া বলেন, কাজের ব্যস্ততায় সংবাদ খুঁজে দেখার সময় খুব একটা হয় না, তারপরও সময় পেলে সংবাদ খুঁজি এবং পড়ি। তবে অনেক সংবাদমাধ্যমের ভীড়ে সত্য এবং বস্তুনিষ্ঠায় যখন মনে সন্দেহ জাগে, তখন ঢাকা পোস্টে আস্থা রাখি। সেইসঙ্গে আমার জুড়িডিকশান এলাকার সংবাদগুলো সংশ্লিষ্ট এসপিদের পাঠাই। তখন তারা তা খতিয়ে দেখে তদন্তপূর্বক পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরও বলেন, আমি মনে করি আগামীতেও পাঠকের এই আস্থা ও বিশ্বাসের জয়গাটুকু ধরে রাখবে ঢাকা পোস্ট। শুভ কামনা ঢাকা পোস্টের জন্য। 

ময়মনসিংহ আঞ্চলের রাজনৈতিক অঙ্গনেও সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাঁড়া ফেলেছে ঢাকা পোস্ট। ছোট-বড় প্রতিটি রাজনৈতিক দলের সংবাদ পরিবেশেও কমতি নেই ঢাকা পোস্টের। এ কারণে রাজনৈতিক অস্থিরতার বিগত সময়কালে আস্থার আলো ছড়ানো এ গণমাধ্যমটি রাজনৈতিক নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছে।

বিজ্ঞাপন

এ কথার স্বীকৃতি পাওয়া যায় বিভাগীয় নগরী ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বক্তব্যে। তিনি ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষের পথচলায় শুভেচ্ছা জানিয়ে বলেন, গুজব এবং বিভ্রান্তিকর সংবাদের ভীড়ে আমার কাছে ঢাকা পোস্ট আস্থার জায়গা। এর প্রতিটি সংবাদ বিশ্বাসযোগ্য। আমি মনে করি, আগামীতেও এ গণমাধ্যমটি অসংঙ্গতির সংবাদেও পাশাপাশি উন্নয়ন খবরেও এগিয়ে যাবে, সমানতালে।

জানতে চাইলে স্থানীয়ভাবে জনপ্রিয় পত্রিকা দৈনিক আজকের ময়মনসিংহের সম্পাদক ও প্রকাশক মো. শামসুল আলম খান বলেন, এক সময় বিভিন্ন এজেন্সি থেকে সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকতো স্থানীয় প্রত্রিকাগুলো। কিন্তু এখন সময় পাল্টেছে। ঢাকা পোস্ট প্রতিটি ঘটনার আপডেট সংবাদ পরিবেশ করে থাকে। এ কারণে স্থানীয় পত্রিকাগুলো এ গণমাধ্যমের সংবাদে আস্থা রেখে নিঃসংকোচে তা প্রকাশ করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই পথচলায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আরও বহুদূর।

প্রসঙ্গত, ঢাকা পোস্টে ময়মনসিংহের আঞ্চলিক খবর প্রকাশের নেপথ্যে যাদের আবেগ-ভালোবাসা জড়িয়ে আছে প্রতিটি সংবাদের আষ্টেপৃষ্ঠে, তারা হলেন- সংবাদের অগ্রর্দূত ঢাকা পোস্টের নেত্রকোনা প্রতিনিধি চয়ন দেবনাথ মুন্না, শেরপুর প্রতিনিধি নাইমুল রহমান তালুকদার এবং জামালপুর প্রতিনিধি মুত্তছিম বিল্লাহ। তাদের প্রতি ঢাকা পোস্ট পরিবারের একজন সদস্য হিসেবে কৃতজ্ঞতা অফুরান। তাদের সার্বিক সহযোগিতায় আগামীতেও আমরা যেতে চাই আরও বহুদূর। শুভ জন্মদিন প্রাণের প্রতিষ্ঠান ঢাকা পোস্ট।

এএমকে

বিজ্ঞাপন