বিজ্ঞাপন

বরগুনায় মাপে কম দিয়ে তেল বিক্রি, ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা

অ+
অ-
বরগুনায় মাপে কম দিয়ে তেল বিক্রি, ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা

বরগুনার আমতলী উপজেলায় মাপে কম দিয়ে তেল বিক্রি করার দায়ে রহমান ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লিটার প্রতি গ্রাহকদের প্রায় ১০০ মিলি তেল কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকার ওই ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার রহমান ফিলিং স্টেশনে একটি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। এ সময় গ্রাহকদের কাছে বিক্রি করা তেল পরিমাপ করলে লিটার প্রতি প্রায় ১০০ মিলি তেলে কম পাওয়া যায়। পরে গ্রাহকদের তেল কম দেওয়ায় দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিলিং স্টেশনটির দায়িত্বে থাকা ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, মাপে তেল কম দেওয়ায় রহমান ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের অফিসারের উপস্থিতিতে এ জরিমানা করা হয়েছে। আমতলীতে বর্তমানে কোনো তেলের সংকট নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মো. আব্দুল আলীম/এমএন