বিজ্ঞাপন

জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার মাদকসহ নারী গ্রেপ্তার

অ+
অ-
জামালপুরে প্রায় ১৫ লাখ টাকার মাদকসহ নারী গ্রেপ্তার

জামালপুরে ১৪০০ গ্রাম হেরোইন ও ১৫০০ পিস ইয়াবাসহ লকসি বেগম (৪১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে জামালপুর পৌর এলাকার পূর্ব কাঁচারীপাড়া এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪ লাখ ৯০ হাজার টাকার মাদক জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

 গ্রেপ্তারকৃত লকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে এবং লেবু বেপারীর স্ত্রী। বর্তমানে তিনি জামালপুর সদরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মেষ্টা খানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে লকসি বেগমকে আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাকে তল্লাশি করে ১৪০০ গ্রাম হেরোইন (২০টি পোটলা) এবং ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা এবং ইয়াবার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। তার কাছ থেকে সর্বমোট ১৪ লাখ ৯০ হাজার টাকার মাদক জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লকসি স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত ওই নারীর কোন ছবি প্রকাশ করেনি পুলিশ। 

বিজ্ঞাপন

​এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনটি

বিজ্ঞাপন