চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) বহুল প্রতীক্ষিত নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে ভোটগ্রহণ হচ্ছে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
এর আগে ৩ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং সেই অনুযায়ী ৪ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভোটের মাত্র দুদিন আগে হঠাৎ স্থগিতের ঘোষণায় প্রার্থী ও ভোটারদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
এদিকে, নতুন করে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে বা সংশোধিত তফসিল কবে প্রকাশ করা হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরএমএন/এসএম
