• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদের ছুটি শেষ : সরাসরি অফিসের উদ্দেশ্যে ট্রেনে আসছেন অনেকেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৫, ০৯:২৭
অ+
অ-
ঈদের ছুটি শেষ : সরাসরি অফিসের উদ্দেশ্যে ট্রেনে আসছেন অনেকেই

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ৯ দিনের ছুটি পেরিয়ে আজ থেকে শুরু হচ্ছে রাজধানীর কর্মমুখর জীবন। অফিস আদালতে যোগ দিতে অনেকে গতকালই রাজধানী ঢাকায় প্রবেশ করেছেন। কিন্তু তারপরও যারা গতকাল আসতে পারেনি, তারা আসছেন আজ। এর মধ্যে অনেকেই সরাসরি অফিসের ঢোকার প্রস্তুতি নিয়েও এসেছেন।

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশন ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে রংপুর থেকে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। সাড়ে ৮টায় ৫ নম্বর প্ল্যাটফর্মে থামে সিলেট থেকে আসা সুরমা মেইল ট্রেন। ট্রেন দুটি থামার সঙ্গে সঙ্গে অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে বাইরে গেটের দিকে আসতে থাকেন। এ সময় প্ল্যাটফর্ম দুটিকে জনসমুদ্র পরিণত হতে দেখা গেছে।

dhakapost

সুরমা মেইল ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করি আমি, সকাল ১০টায় অফিস শুরু। আমি ঢাকাতেই থাকি, নরসিংদী নিয়মিত যাতায়াত করি না। ঈদের ছুটি শেষে সরাসরি অফিস করার জন্যই আজ বাড়ি থেকে এসেছি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ভোরে ঢাকায় ফিরলেন অনেকে
যুক্তরাজ্যে ‘মিথ্যাচার’ করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ

প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছায় রংপুর এক্সপ্রেস। ওই ট্রেনে নাটোর থেকে ওঠা মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ থেকেই আমার অফিস শুরু। গতকাল আসার জন্য ট্রেনের টিকিট খুঁজছিলাম, কিন্তু সেটা পাইনি। বাধ্য হয়ে শেষ ট্রেনে ঝুঁকি নিয়েছি। কোনভাবে যদি এই ট্রেনটি ধরতে না পারতাম অথবা ট্রেনটি আরও দেরিতে আসতো, তাহলে আমার অফিসে ঢুকতেই আজকে দেরি হতো।

ট্রেনে ভিড় কেমন ছিল জানতে চাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী মোহাম্মদ সাকলাইন বলেন, আজ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। ভেতরে দাঁড়িয়ে এসেছে প্রচুর মানুষ। তাদের জন্য টয়লেটে পর্যন্ত যাওয়া যায়নি। সম্ভব ট্রেনের ছাদেও এসেছে অনেক মানুষ।

বিজ্ঞাপন

এরপর সকাল ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে থামে তিতাস কমিউটার ট্রেন। সেই ট্রেন থেকেও অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে নামে।

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরকমলাপুর রেলওয়ে স্টেশনট্রেন চলাচলবাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

ঈদে বর্ণিল ইজি ফ্যাশন

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

একই রুট, একই বাসে ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা

ঈদে বছিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের সময়সূচি ঘোষণা