মধ্যরাতে ইসিতে মামুনুল হক

জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক মধ্যরাতে নির্বাচন কমিশনে এসেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক ইসিতে আসেন।
মামুনুল হক বলেন, আমাদের দেশের নির্বাচন পর একটা কালচার আছে, একটা অভিযোগের প্রশ্ন সাজায়। আমরা এ ধরনের রাজনীতি করতে চাচ্ছি না। আমরা ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই।
তিনি বলেন, আমার আসনের বেশ কিছু জায়গায় জাল ভোট হয়েছে। জাল ভোটের কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা বড় কষ্টের। জাল ভোটসহ ভোটের কারচুপির অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী বলেন, তিনি এসেছিলেন, কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন।
এর আগে রাত সোয়া ২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে দেখা যায়। ইসি ভবনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড তৈরি করেন। এ সময় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও বিজিবি সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পাশাপাশি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
এমএসআই/এমএইচএন/জেডএস